
কলকাতা: রাজুদার পকেট পরোটার দোকানে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর।
দোকানে বিক্রি হওয়া খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।
অভিযান চলাকালীন দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।
পাশাপাশি দোকানের ফুড লাইসেন্স সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখা হয়। লাইসেন্সের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এই অভিযানের জেরে দোকান বন্ধ করার কোনও নির্দেশ দেওয়া হয়নি।
খাবারের গুণমান ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই খাদ্য সুরক্ষা দফতরের এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
এবার পরীক্ষার রিপোর্টে কী উঠে আসে, সেদিকেই নজর থাকবে।


