E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

ফিলিপিন্সে গুরুদ্বার ও মন্দিরে রাজনাথ সিং

প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার বার্তা

সেবু (ফিলিপিন্স): দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কূটনৈতিক কর্মসূচির পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সময় কাটালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ফিলিপিন্সের সেবু শহরে ১৩তম আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক (এডিএমএম-প্লাস)-এর কর্মসূচির ফাঁকে গোচান স্ট্রিটের গুরুদ্বার প্রাঙ্গণে যান তিনি। সেখানে প্রার্থনায় অংশ নেওয়ার পাশাপাশি ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

সামাজিক মাধ্যমে নিজের এই সফরের কথা জানিয়ে রাজনাথ সিং লিখেছেন, সেবুতে ভারতীয় প্রবাসীদের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত। বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি ভারত ও ফিলিপিন্সের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক গভীর করতেও প্রবাসী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।

ফিলিপিন্সের সেবু শহরের গুরুদ্বার প্রাঙ্গণে প্রবাসী ভারতীয়দের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সেবুতে ভারতীয় সম্প্রদায়ের দীর্ঘদিনের উপস্থিতি এবং স্থানীয় সমাজে তাঁদের পরিচিতি গড়ে ওঠার অভিজ্ঞতাও উঠে এসেছে এই সফর ঘিরে। প্রবাসী ভারতীয় গুলি মেথানি জানিয়েছেন, প্রায় ৫০ বছর ধরে তিনি ফিলিপিন্সে বসবাস করছেন। ১৭ বছর বয়সে জয়পুর থেকে ম্যানিলায় আসেন তিনি। ১৯৯২ সালে সেবুর ভারতীয় হিন্দু মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজেও যুক্ত ছিলেন বলে জানান মেথানি। তাঁর কথায়, সময়ের সঙ্গে সঙ্গে সেবুতে পাঞ্জাবি-সহ ভারতীয় সম্প্রদায়ের পরিসর বেড়েছে। একসময় স্থানীয় স্তরে ভারতীয়দের যথাযথ মর্যাদা দেওয়া হত না, কিন্তু গত ১৫ বছরে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। বর্তমানে স্থানীয় স্তর থেকে আন্তর্জাতিক পরিসরেও ভারতীয় সম্প্রদায়ের পরিচিতি ও গ্রহণযোগ্যতা বেড়েছে বলে তাঁর বক্তব্য।

সেবুর গুরুদ্বারের প্রধান গ্রন্থি গুরপ্রীত সিংও রাজনাথ সিংয়ের সফরকে স্বাগত জানিয়েছেন। প্রায় পাঁচ বছর ধরে সেখানে বসবাসকারী গুরপ্রীত জানান, প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের কথাবার্তা হয়েছে এবং সেই অভিজ্ঞতা ছিল আনন্দদায়ক।

১৩তম এডিএমএম-প্লাস বৈঠকের কূটনৈতিক কর্মসূচির বাইরে এই সফর প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পর্ব হয়ে উঠেছে। বিদেশে বসবাস করেও যাঁরা নিজেদের ভাষা, ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ধরে রেখেছেন, তাঁদের ভূমিকার স্বীকৃতিই ছিল রাজনাথ সিংয়ের বার্তার অন্যতম দিক।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss