E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দীর্ঘদিন পর ফের মেলার আয়োজন, রাজা রামমোহন রায়ের মেলাকে নতুন রূপ দেওয়ার উদ্যোগ

মেলাকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়ে খানাকুলে বিশেষ আলোচনা সভা। উপস্থিত বিধায়ক সুশান্ত ঘোষ, থানার ওসি সমীর মুখার্জি-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা
রাজা রামমোহন রায়ের মেলা পুনরায় আয়োজনের উদ্যোগে খানাকুলে অনুষ্ঠিত আলোচনা সভা
রাজা রামমোহন রায়ের মেলা পুনরায় আয়োজনের উদ্যোগে খানাকুলে অনুষ্ঠিত আলোচনা সভা

দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর আবারও নতুন উদ্যমে রাজা রামমোহন রায়ের মেলাকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই আজ রবিবার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় মেলাটিকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা, তার ঐতিহ্য ও গরিমা ফিরিয়ে আনা এবং আগামী দিনে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে মেলার আয়োজন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাজা রামমোহন রায়ের নাম ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই মেলা শুধু একটি উৎসব নয়, এলাকার ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন বন্ধ থাকার পর মেলাটিকে পুনরায় চালু করে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরার এই উদ্যোগকে ঘিরে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা।

সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় রাজা রামমোহন রায়ের মেলা আগামী দিনে আবারও তার পুরনো ঐতিহ্য ও জৌলুস ফিরে পাবে, এমনটাই আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss