E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

রায়গঞ্জে AIIMS হাসপাতাল গড়ার উদ্যোগকে স্বাগত দেবপুরী পরিবারের মুখ্যমন্ত্রী, সাংসদ ও মন্ত্রীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ

প্রস্তাবিত AIIMS হাসপাতালকে ঘিরে দেবপুরী পরিবারের সদস্যদের মধ্যে উৎসাহ। মহাদেবের সামনে ধুনুচি নৃত্য ও মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ প্রকাশ
রায়গঞ্জে প্রস্তাবিত AIIMS হাসপাতাল গড়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে দেবপুরী পরিবারের বিজয়া উদ্‌যাপন
রায়গঞ্জে প্রস্তাবিত AIIMS হাসপাতাল গড়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে দেবপুরী পরিবারের বিজয়া উদ্‌যাপন

রায়গঞ্জ: রায়গঞ্জে AIIMS হাসপাতাল গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী, সাংসদ ও মন্ত্রীকে বিজয়ার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাল দেবপুরী পরিবার।

রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এই উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ কার্তিক পাল ও মন্ত্রী কৌশিক চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

এদিন দেবপুরী পরিবারের মহিলারা একত্রিত হয়ে দেবাদিদেব মহাদেবের বিগ্রহের সামনে ধুনুচি নৃত্যের মাধ্যমে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি পরিবারের সদস্যরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে AIIMS হাসপাতাল গড়ার উদ্যোগকে স্বাগত জানান।

দেবপুরী পরিবারের সদস্যদের আশা, রায়গঞ্জে AIIMS হাসপাতাল গড়ে উঠলে উত্তর দিনাজপুর-সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। এর ফলে জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই উদ্যোগ।

বিজয়ার শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী, সাংসদ ও মন্ত্রীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান দেবপুরী পরিবারের সদস্যরা।

পাশাপাশি রায়গঞ্জের উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবার প্রসারে এই উদ্যোগের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের সকলে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss