E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

৪৮ হাজার কৃষক পাবেন কৃষক সম্মান নিধির সুবিধা, পুরশুড়ার সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার পুরশুড়ার বিদ্যাসাগর ভবন সংলগ্ন মাঠে মুখ্যমন্ত্রীর কর্মসূচি। কৃষকদের আর্থিক সহায়তা ও নতুন প্রকল্প নিয়ে রয়েছে প্রত্যাশা
পুরশুড়ার সভা থেকে কৃষকদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পুরশুড়ার সভা থেকে কৃষকদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আরামবাগ: আগামীকাল, বৃহস্পতিবার পুরশুড়ার বিদ্যাসাগর ভবন সংলগ্ন মাঠে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। সম্মেলনে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।

সাংবাদিক সম্মেলনে বিমান ঘোষ জানান, রাজ্যের প্রায় ৪৮ হাজার কৃষক মুখ্যমন্ত্রীর কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাবেন। আগামীকাল পুরশুড়ার সভামঞ্চ থেকেই এই বিষয়ে সরকারি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কৃষকদের স্বার্থে একাধিক নতুন প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও সাংগঠনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। আগামীকালের সভা থেকে কৃষকদের জন্য কী কী নতুন ঘোষণা করা হয়, সেদিকেই এখন নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss