
কলকাতা: কলকাতার ফুলবাগানে ক্যালকাটা জুট মিলে পাটের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা নাগাদ আচমকাই গোডাউনে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। প্রায় পাঁচ ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালানো হয়।
অনুমান, অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের প্রয়োজন রয়েছে। স্বস্তির বিষয়, এই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।


