
পাণ্ডুয়া: পাণ্ডুয়া স্টেশন রোডের নিউ স্টার ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত শ্রী শ্রী শ্যামাপূজার শুভ উদ্বোধন করলেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ (কার্তিক মহারাজ)। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন ক্লাব প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। পাশাপাশি ক্লাবের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাতেও অংশগ্রহণ করেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী রমেশ মহারাজ, পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
নিউ স্টার ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবারের শ্যামাপূজাকে ঘিরে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। বর্ণাঢ্য শোভাযাত্রায় বহু মানুষের অংশগ্রহণে উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিন সুবীর নাগ ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং নিউ স্টার ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষের সার্বিক সাফল্য কামনা করেন।


