E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

এক টাকায় হেডফোনের অফারে উপচে পড়া ভিড়, পরিস্থিতি সামলাতে দোকান বন্ধ! যানজট, বাইক পার্কিংয়ে জরিমানা

নিয়ামতপুরের খোশলা ইলেকট্রনিক্সে এক টাকায় হেডফোন কেনার অফার ঘিরে রবিবার সকালে ব্যাপক ভিড়। যানজট ও বিশৃঙ্খলার আশঙ্কায় দোকান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ
এক টাকায় হেডফোনের অফার ঘিরে আসানসোলের নিয়ামতপুরে খোশলা ইলেকট্রনিক্সের সামনে ক্রেতাদের ভিড়
এক টাকায় হেডফোনের অফার ঘিরে আসানসোলের নিয়ামতপুরে খোশলা ইলেকট্রনিক্সের সামনে ক্রেতাদের ভিড়

আসানসোল: মাত্র এক টাকায় হেডফোন কেনার সুযোগ! আর সেই অফারকে ঘিরেই রবিবার সকালে ব্যাপক হুড়োহুড়ি শুরু হল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরে।

গ্রাহকদের ভিড় সামলাতে শেষ পর্যন্ত দোকান বন্ধ করে দিতে বাধ্য হল খোশলা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ। অন্যদিকে, রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ট্রাফিক পুলিশ। রাস্তার পাশে বাইক রেখে যানজট সৃষ্টির অভিযোগে কয়েকজন গ্রাহককে জরিমানাও করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের প্রিয়া মোড় সংলগ্ন খোশলা ইলেকট্রনিক্সে রবিবার সকালে এক টাকায় হেডফোন বিক্রির বিশেষ অফার চালু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে দোকানের সামনে ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা। অফারের সুযোগ নিতে বহু মানুষ দোকানের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন।

দোকান খোলার পর একে একে গ্রাহকরা এক টাকায় হেডফোন কিনতে শুরু করতেই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

কম দামে হেডফোন কেনার আশায় আরও অনেকে সেখানে জড়ো হওয়ায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এদিকে, দোকানের সামনে মানুষের জমায়েত ও রাস্তার পাশে বাইক রাখার কারণে নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ট্রাফিক পুলিশ। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি রাস্তার পাশে বাইক রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে কয়েকজন গ্রাহকের বিরুদ্ধে জরিমানার পদক্ষেপ করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অফারকে কেন্দ্র করে ভিড় সামলানোর জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। তবে এই বিষয়ে সংস্থার তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এক টাকার হেডফোনের অফার ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতিতে একদিকে যেমন ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, তেমনই অন্যদিকে যানজট ও বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। শেষ পর্যন্ত দোকান বন্ধ হয়ে যাওয়ায় অফারের সুযোগ নিতে আসা বহু গ্রাহককে হতাশ হয়ে ফিরে যেতে হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss