E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, প্রাণ গেল এক ভারতীয়ের; উদ্ধার ১৩ জন

সোমবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় আকাশপথে আসা বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটি। নিহত নাবিকের দেহ দেশে ফেরাতে ওমানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস
ওমান উপকূলে MSV AL JUSUFI জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু, ১৩ জনকে উদ্ধার
ওমান উপকূলে MSV AL JUSUFI জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু, ১৩ জনকে উদ্ধার

নয়াদিল্লি: ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় নাগরিকের। জাহাজে থাকা ১৪ জন ভারতীয়র মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় এক ভারতীয়র মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বিদেশ মন্ত্রক। ঘটনার তীব্র নিন্দা করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ওমানের লিমাহ উপকূলের কাছে ‘এমএসভি আল ইউসুফি’ নামে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়। ওই জাহাজে ১৪ জন ভারতীয় নাগরিক ছিলেন। হামলার পর উদ্ধারকাজ চালিয়ে ১৩ জনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তবে আহত এক ভারতীয়র মৃত্যু হয়। নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি।

ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। উদ্ধার হওয়া ভারতীয়দের দ্রুত দেশে ফেরানো এবং নিহতের মরদেহ ভারতে পাঠানোর জন্য ওমানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে দূতাবাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নিহতের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

ঘটনাটিকে বিচ্ছিন্ন হামলা হিসেবে দেখছে না নয়াদিল্লি। ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা অবিলম্বে কমানো এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে চলতি বিরোধের সমাধান জরুরি। আলোচনার প্রক্রিয়া দ্রুত শেষ করে সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার পক্ষেও সওয়াল করেছে ভারত।

বিদেশ মন্ত্রকের বক্তব্য, বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে নিশানা করা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলের জলপথে জাহাজ চলাচল ও বাণিজ্যের অবাধ অধিকারও দ্রুত ফিরিয়ে আনা প্রয়োজন।

কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সমাজমাধ্যমে জানান, গান্ধার নাহিম আজিজ নামে ওই নিহত নাবিক গুজরাতের বাসিন্দা। গোলার আঘাতে মৃত্যু হয়েছে তাঁর। বাকি ১৩ জন নাবিককে নিরাপদে ওই ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে উদ্ধার করেছে ওমানের উপকূলরক্ষী বাহিনী। মন্ত্রী জানান, নাহিমের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ওমানের কর্তৃপক্ষের সঙ্গে ভারতীয় দূতাবাস যোগাযোগ রাখছে। বাকি নাবিকদেরও প্রয়োজনীয় সহযোগিতা করছে দূতাবাস।

পশ্চিম এশিয়ার জলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগের আবহে এই হামলা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার প্রশ্নটিকে ফের সামনে নিয়ে এল। বিশেষত ওই অঞ্চলের জলপথে ভারতীয় নাগরিকদের উপস্থিতি এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এখন নয়াদিল্লির কাছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss