E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক

হলদিয়া-মেছেদা জাতীয় সড়কে কলকাতাগামী বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা
নন্দকুমারের কামারদায় ১১৬ নম্বর জাতীয় সড়কে বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষ
নন্দকুমারের কামারদায় ১১৬ নম্বর জাতীয় সড়কে বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষ

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত কামারদা এলাকায় হলদিয়া – মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন একাধিক বাসযাত্রী।

দুর্ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে কামারদা এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss