E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির নবগ্রামে! হিন্দু যুবকের শেষকৃত্যে সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ

বাবাকে হারানোর পর বৃদ্ধা মায়ের একমাত্র ভরসা ছিলেন টিঙ্কু হাজরা। তাঁর মৃত্যুর পর শেষকৃত্যের দায়িত্ব কাঁধে তুলে নিলেন মুসলিম প্রতিবেশীরা
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির নবগ্রামে! হিন্দু যুবকের শেষকৃত্যে সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির নবগ্রামে! হিন্দু যুবকের শেষকৃত্যে সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ

নবগ্রাম: সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়ল মুর্শিদাবাদের নবগ্রাম থানার নারকেলবাগান বেলতলা। হিন্দু যুবকের শেষকৃত্যে এগিয়ে এলেন এলাকার মুসলিম সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা।

কেউ তৈরি করলেন খাটুলি, কেউ ফুল ও খই কিনতে ছুটলেন, আবার কেউ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করলেন। চাঁদা তুলে মৃত যুবকের শেষকৃত্যের সমস্ত দায়িত্ব পালন করলেন গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারকেলবাগান বেলতলার বাসিন্দা টিঙ্কু হাজরার (২৩) বাবা আগেই মারা গিয়েছেন।

বৃদ্ধা মাকে নিয়েই ছিল তাঁর সংসার। দিনমজুরির কাজ করে কোনওরকমে চলত তাঁদের সংসার। বেশ কিছুদিন আগে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন টিঙ্কু।

হাসপাতালে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়িতেই ছিলেন তিনি। কয়েক দিন আগে প্রচণ্ড পেটের যন্ত্রণা নিয়ে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।

ছেলের শেষকৃত্য করার মতো আর্থিক সামর্থ্য ছিল না বৃদ্ধা মায়ের। বিষয়টি জানতে পেরেই মানবিকতার হাত বাড়িয়ে দেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

ধর্মের বেড়াজাল ভুলে তাঁরা নিজেরাই সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন। গাড়ি ভাড়া করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় জিয়াগঞ্জ শ্মশানে। সেখানেই সম্পন্ন হয় টিঙ্কুর শেষকৃত্য।

গ্রামবাসী রেন্টু শেখ ও সাহেব শেখ জানান, মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া থেকে শুরু করে সৎকার পর্যন্ত সমস্ত কাজ গ্রামের মানুষ চাঁদা তুলে করেছেন।

আগামী দিনেও টিঙ্কুর শ্রাদ্ধানুষ্ঠান-সহ পারলৌকিক ক্রিয়ার বাকি কাজ ও খাওয়াদাওয়ার সমস্ত ব্যবস্থা গ্রামবাসীরা সম্মিলিতভাবে করবেন।

এই ঘটনা আরও একবার প্রমাণ করল, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ধর্ম কোনও বাধা হতে পারে না।

নবগ্রামের এই মানবিক উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss