E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বাংলাদেশে পাচারের ছক! সীমান্তের কাছে ৩০ লক্ষ টাকা-সহ গ্রেফতার যুবক, বাজেয়াপ্ত স্কুটি ও দুই স্মার্টফোন

গোপন সূত্রে খবর পেয়ে অ্যাপেক্স বাঁধ সংলগ্ন এলাকায় পুলিশের অভিযান। চুরির সামগ্রী বিক্রির টাকা বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে দাবি পুলিশের
রঘুনাথগঞ্জে ৩০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ধৃত যুবককে নিয়ে তদন্তে পুলিশ
রঘুনাথগঞ্জে ৩০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ধৃত যুবককে নিয়ে তদন্তে পুলিশ

মুর্শিদাবাদ: বাংলাদেশে বিপুল পরিমাণ নগদ টাকা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোররাতে সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা-সহ এক যুবককে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

ধৃতের নাম আসিফ রহমান (৩৩)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি বিশ্বাস পাড়ায়। নগদ টাকার পাশাপাশি তাঁর কাছ থেকে একটি স্কুটি ও দু’টি স্মার্টফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সীমান্তের কাছে ৩০ লক্ষ টাকা-সহ যুবক গ্রেফতার এবং স্কুটি ও স্মার্টফোন বাজেয়াপ্তের ঘটনা

 

 

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে পুলিশের কাছে খবর আসে, চোরাই সম্পত্তি বিক্রি করে পাওয়া বিপুল পরিমাণ নগদ টাকা স্কুটিতে করে সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এক ব্যক্তি। খবর পেয়েই রঘুনাথগঞ্জ থানার পুলিশের একটি দল অভিযানে নামে।

রাত আনুমানিক ১টা ৪৫ মিনিট নাগাদ অ্যাপেক্স বাঁধ সংলগ্ন এলাকায় স্কুটিতে থাকা আসিফ রহমানকে আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর তাঁর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নগদ ভারতীয় মুদ্রা।

ব্যাগ থেকে ৫০০ ও ১০০ টাকার নোট মিলিয়ে মোট ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়।

টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা ও প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় নগদ অর্থ, স্কুটি ও দু’টি স্মার্টফোন বাজেয়াপ্ত করে আসিফকে গ্রেফতার করা হয়।

জঙ্গিপুরের এসডিপিও লক্ষ্মণ প্রতাপ চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চুরির সামগ্রী বিক্রি করে পাওয়া টাকা বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। তবে এই টাকা ঠিক কোন চুরির ঘটনার সঙ্গে যুক্ত, এর পিছনে কোনও বড়সড় অপরাধের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেই ওই এলাকায় ৬৫ লক্ষ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছিল।

বর্তমান ঘটনার সঙ্গে সেই উদ্ধারের কোনও যোগসূত্র রয়েছে কি না, কিংবা এর পিছনে আন্তঃজেলা, আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত রহস্য ও এর পিছনে থাকা বৃহত্তর চক্রের সন্ধান পেতে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাঁকে আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss