E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Jalsha Ghar

মল্লিকবাজারে বহুতলে ভয়াবহ কাপড়ের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

এজেসি বোস রোডের বহুতলের নিচে কাপড়ের গোডাউনে আগুন। দমকল ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে চলছে নির্বাপণের কাজ। নিরাপদে উদ্ধার বাসিন্দারা, প্রাণহানির খবর নেই।
মল্লিকবাজারে বহুতলের কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল আকাশ। ছবি: সংগৃহীত।
মল্লিকবাজারে বহুতলের কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল আকাশ। ছবি: সংগৃহীত।

স্বস্তিকা অধিকারী, কলকাতা, ২৫ নভেম্বর: কলকাতার মল্লিকবাজার এলাকায় এজেসি বোস রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল আতঙ্ক। বুধবার ওই বহুতলের নিচে থাকা একটি কাপড়ের গোডাউনে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রথমে পাঁচটি ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ধীরে ধীরে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। বর্তমানে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশে।

সমাজমাধ্যমে প্রাপ্ত মল্লিকবাজারের অগ্নিকাণ্ডের বিভিন্ন মুহূর্তের ছবি।
সমাজমাধ্যমে প্রাপ্ত মল্লিকবাজারের অগ্নিকাণ্ডের বিভিন্ন মুহূর্তের ছবি।

বাড়ির মালিকের বক্তব্য অনুযায়ী, বহুতলটিতে বেশ কয়েকটি পরিবার বসবাস করেন। ভবনের নিচের অংশে রয়েছে একাধিক দোকান এবং একটি কাপড়ের গোডাউন। সেই গোডাউন থেকেই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দমকলের ইঞ্জিন পৌঁছতে অনেকটা দেরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক। তবে আগুন লাগার পর ভবনের ভিতরে থাকা বাসিন্দাদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করছে দমকল বিভাগ এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। যৌথভাবে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন কর্মীরা। বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ঘটনাস্থলে বাড়ানো হয়েছে দমকলের ইঞ্জিনের সংখ্যাও। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভানোর কাজে বিশেষ সতর্কতা অবলম্বন করছেন উদ্ধারকারী দল।

প্রাথমিকভাবে কাপড়ের গোডাউন থেকেই আগুন ছড়িয়েছে বলে জানা গেলেও ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা সম্ভব হবে। আপাতত দমকল ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে আগুন নেভানোর কাজ চলছে। দমকল আধিকারিক শ্যামচন্দ্র মণ্ডল জানিয়েছেন, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে মনে হচ্ছে। তবে নির্বাপণের এখনও চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত।
বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত।
খানাকুলের কুলাট হাটতলা শিব মন্দিরে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজোয় অংশগ্রহণ বিধায়ক সুশান্ত ঘোষের
খানাকুলের কুলাট হাটতলা শিব মন্দিরে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজোয় অংশগ্রহণ বিধায়ক সুশান্ত ঘোষের
মহারাষ্ট্রের যাবৎমালে প্রয়াত জওহরলাল দারদার পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করে তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। ছবি সৌজন্যে: উপরাষ্ট্রপতির এক্স হ্যান্ডেল।

Don't Miss