E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Jalsha Ghar

সোশ্যাল মিডিয়ার পরিচয়ের টানে আরামবাগে বিধায়ক বিমান ঘোষের সঙ্গে দেখা করতে বাংলাদেশি ব্যবসায়ী

দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিধায়কের কাজ অনুসরণ করতেন যশোরের কেশবপুরের ব্যবসায়ী মিলন দে, সেই পরিচয়ের সূত্রেই আরামবাগে সৌজন্য সাক্ষাৎ
আরামবাগে বিধায়ক বিমান ঘোষের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের ব্যবসায়ী মিলন দে
আরামবাগে বিধায়ক বিমান ঘোষের সঙ্গে দেখা করলেন বাংলাদেশের ব্যবসায়ী মিলন দে

সোশ্যাল মিডিয়ার সূত্রে পরিচয়, আর সেই পরিচয়ের টানেই বুধবার আরামবাগে বিধায়ক বিমান ঘোষের সঙ্গে দেখা করতে পৌঁছলেন বাংলাদেশের যশোর জেলার কেশবপুরের ব্যবসায়ী মিলন দে। দীর্ঘদিন ধরেই তিনি বিমান ঘোষের সোশ্যাল মিডিয়া পেজ অনুসরণ করতেন।
বিমান ঘোষের সমাজসেবামূলক কাজকর্ম তাঁর ভালো লাগত, সেই ভালো লাগা থেকেই বিভিন্ন পোস্টে প্রশংসা করে মন্তব্যও করতেন। এভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠে পরিচয় ও আন্তরিকতার সম্পর্ক। ব্যবসার কাজে ভারতে আসার সময় এর আগেও বিমান ঘোষের সঙ্গে দেখা করে তাঁর কাজের প্রতি নিজের ভালোবাসা ও প্রশংসার কথা জানিয়েছিলেন মিলন দে।
বর্তমানে রাজ্যে রাজনৈতিক ক্ষমতায় বিজেপি আসার পর সেই আনন্দ ও শুভেচ্ছা জানাতে কলকাতায় এসে বিমান ঘোষের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সেই ইচ্ছা থেকেই বুধবার সরাসরি আরামবাগে বিমান ঘোষের কাছে পৌঁছে যান বাংলাদেশের ওই ব্যবসায়ী। সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। বাংলাদেশের এক ব্যবসায়ীর এই আন্তরিকতায় খুশি বিধায়ক বিমান ঘোষও।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত।
বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত।
খানাকুলের কুলাট হাটতলা শিব মন্দিরে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজোয় অংশগ্রহণ বিধায়ক সুশান্ত ঘোষের
খানাকুলের কুলাট হাটতলা শিব মন্দিরে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজোয় অংশগ্রহণ বিধায়ক সুশান্ত ঘোষের
মহারাষ্ট্রের যাবৎমালে প্রয়াত জওহরলাল দারদার পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করে তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। ছবি সৌজন্যে: উপরাষ্ট্রপতির এক্স হ্যান্ডেল।

Don't Miss