E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Jalsha Ghar

ধনেখালির পাঁচটি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের বিনামূল্যে উন্নতমানের আলুবীজ প্রদান

আলুচাষের মরশুমে কৃষকদের আর্থিক সুরাহা ও চাষাবাদে সহায়তার লক্ষ্যে সরকারি উদ্যোগ, বীজ পেয়ে খুশি এলাকার কৃষকরা
ধনেখালির পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের হাতে বিনামূল্যে আলুবীজ তুলে দেওয়া হচ্ছে
ধনেখালির পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের হাতে বিনামূল্যে আলুবীজ তুলে দেওয়া হচ্ছে

ধনেখালি: কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের উদ্যোগে বিনামূল্যে উন্নতমানের আলুবীজ বিতরণ করা হল ধনেখালি ব্লকে। আজ বুধবার তারকেশ্বর বিধানসভার অন্তর্গত ধনেখালি ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের হাতে সরকারের তরফে এই আলুবীজ তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। তাঁর উপস্থিতিতে কৃষকদের হাতে উন্নতমানের আলুবীজ বিতরণ করা হয়। সরকারি এই উদ্যোগে উপকৃত হবেন এলাকার বহু কৃষক। কৃষকদের কৃষিকাজে সহায়তা করা এবং আলুচাষের মরশুমে তাঁদের আর্থিক কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। বিনামূল্যে উন্নতমানের আলুবীজ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার কৃষকরা। সরকারি এই উদ্যোগ আগামী দিনে কৃষকদের চাষাবাদে কতটা সহায়ক হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার চাষিরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত।
বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত।
খানাকুলের কুলাট হাটতলা শিব মন্দিরে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজোয় অংশগ্রহণ বিধায়ক সুশান্ত ঘোষের
খানাকুলের কুলাট হাটতলা শিব মন্দিরে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজোয় অংশগ্রহণ বিধায়ক সুশান্ত ঘোষের
মহারাষ্ট্রের যাবৎমালে প্রয়াত জওহরলাল দারদার পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করে তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। ছবি সৌজন্যে: উপরাষ্ট্রপতির এক্স হ্যান্ডেল।

Don't Miss