
নয়াদিল্লি: নবরাত্রির ষষ্ঠী তিথিতে মা কাত্যায়নীর চরণে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবীর আশীর্বাদে সকলের জীবন শক্তি, সাহস ও ইতিবাচক উদ্দীপনায় পরিপূর্ণ হয়ে উঠুক—এই প্রার্থনা জানিয়েছেন তিনি।
শুক্রবার সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি বার্তায় প্রধানমন্ত্রী মা কাত্যায়নীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, নবরাত্রির পবিত্র ষষ্ঠী তিথিতে দেবীর আশীর্বাদে সকলের জীবন অপরিসীম শক্তি, সাহস ও ইতিবাচক উদ্দীপনায় ভরে উঠুক।

নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী দুর্গার ষষ্ঠ রূপ মা কাত্যায়নীর আরাধনা করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাসে তিনি শক্তি, সাহস ও অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে পূজিত হন। নবরাত্রি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ভক্তেরা বিশেষ পূজা ও প্রার্থনায় অংশ নিচ্ছেন।


