E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

আবর্জনা সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের দেরিতে পৌঁছনো নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

শনিবার সকালে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের আবর্জনা সংরক্ষণ কেন্দ্রে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। দমকলের দেরিতে পৌঁছনো নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা
মানিকচকের মথুরাপুরে আবর্জনা সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড
মানিকচকের মথুরাপুরে আবর্জনা সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালদা: আবর্জনা সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার মানিকচকে।

শনিবার সকালে মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর ফুটবল ময়দান সংলগ্ন ওই আবর্জনা সংরক্ষণ কেন্দ্রে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগে।

তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে না পৌঁছনোয় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।

অন্যদিকে, কী কারণে ওই আবর্জনা সংরক্ষণ কেন্দ্রে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss