E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

৩০০ বছরের ঐতিহ্য! ছয় কালীকে কাঁধে নিয়ে ঐতিহাসিক কালী দৌড়, ঢাকের তালে মাতৃবন্দনায় মাতল হাজারো মানুষ

আমকালী বিসর্জনের পর চনকা, হাট, শ্যামা, হ্যান্টা, বুড়ি ও বাজার কালীকে নিয়ে শুরু হয় ঐতিহ্যবাহী দৌড়। ঢাকের বাদ্যি ও আতশবাজির আলোয় মুখর হয়ে ওঠে মালতীপুর
মালদহের মালতীপুরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী কালী দৌড়ে ছয়টি মাতৃপ্রতিমাকে কাঁধে নিয়ে দৌড় পুজো কমিটির সদস্যদের
মালদহের মালতীপুরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী কালী দৌড়ে ছয়টি মাতৃপ্রতিমাকে কাঁধে নিয়ে দৌড় পুজো কমিটির সদস্যদের

মালদহ: ঢাকের তালে তালে মাতৃবন্দনা, আতশবাজির ঝলকানি আর হাজারো মানুষের উচ্ছ্বাস। সব মিলিয়ে সোমবার রাতে ঐতিহ্যের উৎসবে মেতে উঠল মালদহের মালতীপুর।

মালদহের মালতীপুরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী কালী দৌড়ে ছয়টি মাতৃপ্রতিমাকে কাঁধে নিয়ে দৌড় পুজো কমিটির সদস্যদের
মালদহের মালতীপুরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী কালী দৌড়ে ছয়টি মাতৃপ্রতিমাকে কাঁধে নিয়ে দৌড় পুজো কমিটির সদস্যদের

 

 

 

 

 

প্রায় ৩০০ বছরের প্রাচীন রীতি মেনে বিসর্জনের আগে অনুষ্ঠিত হল ঐতিহাসিক কালী দৌড়। এই রাজকীয় ঐতিহ্য দেখতে মালতীপুরে ভিড় জমালেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ। আমকালী বিসর্জনের পর শুরু হয় ঐতিহ্যবাহী এই দৌড় প্রতিযোগিতা। চনকা, হাট, শ্যামা, হ্যান্টা, বুড়ি ও বাজার কালী – মোট ছয়টি মাতৃপ্রতিমাকে কাঁধে নিয়ে দৌড়ে অংশ নেন সংশ্লিষ্ট পুজো কমিটির সদস্যরা।

পাটকাঠি জ্বালিয়ে কাশীপাড়ার গলিপথে সাতবার প্রদক্ষিণ করার পর প্রতিমাগুলি মিলিত হয় মালতীপুর সার্বজনীন দুর্গামণ্ডপের সামনে। ঢাকের বাদ্যি, বাজির আলো ও ভক্তদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিনশো বছর আগে চাঁচলের রাজার উদ্যোগে এই কালী দৌড়ের সূচনা হয়েছিল। সেই সময় রাজপরিবারের সদস্যরা হাতিতে চেপে এই প্রতিযোগিতা দেখতে আসতেন।

মালতীপুরের ঐতিহাসিক কালী দৌড়ে কাঁধে ছয়টি কালী প্রতিমা নিয়ে ছুটছেন পুজো কমিটির সদস্যরা
মালতীপুরের ঐতিহাসিক কালী দৌড়ে কাঁধে ছয়টি কালী প্রতিমা নিয়ে ছুটছেন পুজো কমিটির সদস্যরা

 

 

 

 

 

একসময় রাজার বুড়ি কালী ও প্রজাদের বাজার কালী এই দৌড়ে অংশ নিত। প্রতিযোগিতায় জয়ীদের রাজা পুরস্কৃতও করতেন। যদিও বর্তমানে সেই পুরস্কার দেওয়ার রীতি আর প্রচলিত নেই, তবুও রাজকীয় ঐতিহ্যের এই উৎসবকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের আবেগ আজও অটুট।

এদিন এক কালী প্রতিমার সঙ্গে অন্য প্রতিমার মুখোমুখি হওয়ার মুহূর্তে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করেন এই বিরল দৃশ্য। কাঁধে শক্ত করে মাতৃপ্রতিমা নিয়ে কমিটির সদস্যদের ছুটে চলা, চারদিকে আতশবাজির ঝলকানি ও আলোর রোশনাইয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মালতীপুরজুড়ে।

অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে মোতায়েন ছিল কড়া পুলিশি নিরাপত্তা। উপস্থিত ছিলেন চাঁচল থানার আইসি জয়দেব ঘোষ। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিল কেন্দ্রীয় বাহিনীও।

রাত প্রায় এগারোটা পর্যন্ত চলে ঐতিহাসিক কালী দৌড়। তিনশো বছরের পুরনো ঐতিহ্য ও রাজকীয় আবেগকে সঙ্গে নিয়েই আরও একবার সফলভাবে সম্পন্ন হল মালতীপুরের এই ব্যতিক্রমী উৎসব।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss