E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

মহিলা চিকিৎসকের কাছে কম ব্যথা অনুভব করেন পুরুষ রোগী, বলছে গবেষণা

অস্ত্রোপচারের পর ২৪৫ জন রোগীর ওপর পর্যবেক্ষণে দেখা গিয়েছে, মহিলা পরীক্ষকের কাছে পুরুষ রোগীরা তুলনামূলক কম ব্যথার কথা জানিয়েছেন। মহিলাদের ক্ষেত্রে তেমন পার্থক্য মেলেনি
মহিলা চিকিৎসকের কাছে পুরুষ রোগীদের ব্যথা জানানোর ধরন নিয়ে গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য
মহিলা চিকিৎসকের কাছে পুরুষ রোগীদের ব্যথা জানানোর ধরন নিয়ে গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য

মহিলা চিকিৎসক বা গবেষক যখন পুরুষের ব্যথার মাত্রা জানতে চান, তখন পুরুষেরা তুলনামূলক কম ব্যথা অনুভব করেন বলে উঠে এসেছে এক গবেষণায়। তবে মহিলাদের ক্ষেত্রে একই ধরনের প্রভাব দেখা যায়নি।

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, ব্যথা অনুভবের ক্ষেত্রে চিকিৎসকের লিঙ্গও কিছুটা প্রভাব ফেলতে পারে। ২০২৪ সালের ১৪ নভেম্বর গবেষণাটির ফল প্রকাশ করা হয়।

গবেষণায় অংশগ্রহণকারীদের শরীরে লেজার ও বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে ব্যথা সৃষ্টি করা হয়। এরপর তাদের ব্যথার মাত্রা সম্পর্কে জানতে চাওয়া হয়। এতে দেখা যায়, মহিলা পরীক্ষক যখন পুরুষ অংশগ্রহণকারীদের ব্যথার বিষয়ে জানতে চান, তখন তারা তুলনামূলক কম ব্যথা অনুভবের কথা জানান।

এ ছাড়া অস্ত্রোপচারের পর ২৪৫ জন রোগীর ওপর পরিচালিত পর্যবেক্ষণেও একই ধরনের প্রবণতা দেখা যায়। মহিলা পরীক্ষকের কাছে পুরুষ রোগীরা তুলনামূলক কম ব্যথার কথা জানিয়েছেন। তবে মহিলা রোগীদের ক্ষেত্রে পরীক্ষকের লিঙ্গের কারণে ব্যথা অনুভবের উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি।

গবেষকদের ধারণা, মহিলা পরীক্ষকের সঙ্গে যোগাযোগের সময় পুরুষদের মধ্যে সহমর্মিতার অনুভূতি, সামাজিক প্রত্যাশা কিংবা অবচেতন আচরণ কাজ করতে পারে। ফলে তারা নিজেদের ব্যথার মাত্রা কম করে প্রকাশ করতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন।

গবেষকেরা সতর্ক করে বলেছেন, এ ফলাফল দিয়ে সব পুরুষের ব্যথা অনুভবের ধরন ব্যাখ্যা করা যাবে না। ব্যক্তিভেদে ব্যথার অনুভূতি ও তা প্রকাশের ধরনে পার্থক্য থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss