E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

অবৈধ পোস্ত চাষ রুখতে ড্রোনে পুলিশের নজরদারি, বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান

পোস্ত চাষের মরশুমে পুখুরিয়া থানা এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ
মালদায় অবৈধ পোস্ত চাষ রুখতে ড্রোনের মাধ্যমে নজরদারি পুলিশের
মালদায় অবৈধ পোস্ত চাষ রুখতে ড্রোনের মাধ্যমে নজরদারি পুলিশের

মালদা: জেলায় অবৈধ পোস্ত চাষ বন্ধ রাখতে আরও তৎপর মালদা জেলা পুলিশ। পোস্ত চাষের মরশুম শুরু হতেই নজরদারি জোরদার করেছে পুলিশ প্রশাসন। এবার অবৈধ পোস্ত চাষের হদিস পেতে ড্রোন ক্যামেরার মাধ্যমে শুরু হয়েছে আকাশপথে নজরদারি।

 

 

 

 

বুধবার সকাল থেকেই মালদার পুখুরিয়া থানা এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নজরদারি চালান পুলিশ আধিকারিকরা।

ড্রোন ক্যামেরা উড়িয়ে আকাশপথে বিভিন্ন এলাকা খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন পুলিশ আধিকারিকরা।

কোথাও গোপনে অবৈধভাবে পোস্ত চাষ করা হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেওয়া হয়।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধারাবাহিক নজরদারির ফলে এখনও পর্যন্ত পুখুরিয়া থানা এলাকায় অবৈধ পোস্ত চাষের কোনও খবর মেলেনি।

তবে আগাম সতর্কতা হিসেবে কোনওরকম ঢিলেমি দিতে নারাজ পুলিশ। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। জেলায় অবৈধ পোস্ত চাষ সম্পূর্ণভাবে রুখতে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss