E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

মাধ্যমিকের আগে আত্মবিশ্বাসের পরীক্ষা! ৫২টি কেন্দ্রে মক টেস্টে অংশ নিল সাড়ে তিন হাজার পরীক্ষার্থী

গত ২৭ অক্টোবর শুরু হওয়া মক টেস্টের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরের রামনগর রাও হাই স্কুলে
মাধ্যমিক ২০২৭-এর প্রস্তুতিতে বিধান শিশু উদ্যানের মক টেস্টে অংশগ্রহণকারী পড়ুয়ারা
মাধ্যমিক ২০২৭-এর প্রস্তুতিতে বিধান শিশু উদ্যানের মক টেস্টে অংশগ্রহণকারী পড়ুয়ারা

পূর্ব মেদিনীপুর: মাধ্যমিক পরীক্ষার আগে পড়ুয়াদের প্রস্তুতি যাচাই ও পরীক্ষাভীতি কাটিয়ে আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ উদ্যোগ বিধান শিশু উদ্যানের।

মাধ্যমিক ২০২৭ পরীক্ষার্থীদের জন্য আয়োজিত মক টেস্টের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুরের রামনগর রাও হাই স্কুল কেন্দ্রে।

গত ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই মক টেস্টে রাজ্যের ৫২টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করছে প্রায় সাড়ে তিন হাজার পরীক্ষার্থী। রামনগর কেন্দ্রে এলাকার মোট ১০টি বিদ্যালয়ের ৪২ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। কেন্দ্রের ইনচার্জ বিদ্যাসাগর মাহাত এই তথ্য জানান।

উল্লেখ্য, গত ১৪ বছর ধরে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিধান শিশু উদ্যানের এই উদ্যোগ।

শুধু পরীক্ষার আয়োজনই নয়, পরীক্ষার পর উত্তরপত্র মূল্যায়ন, নমুনা উত্তর সরবরাহ এবং অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ডাউট ক্লিয়ারিং ক্লাসের ব্যবস্থাও করা হয়।

ফলে আসল মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার পরিবেশ, সময় ব্যবস্থাপনা এবং নিজেদের প্রস্তুতির ঘাটতি বুঝে নেওয়ার সুযোগ পাচ্ছে পড়ুয়ারা।

এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাও হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল। এই উদ্যোগকে সাধুবাদ জানান পরীক্ষার্থী ও অভিভাবকরা।

পাশাপাশি সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সেন্টার ইনচার্জ বিদ্যাসাগর মাহাত, ইনভিজিলেটর বিশ্ববন্ধু কর, বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিধান শিশু উদ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

অন্যদিকে, কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের মক টেস্ট।

ইতিমধ্যেই শুরু হয়েছে ফর্ম পূরণের প্রক্রিয়া। মাধ্যমিকের চূড়ান্ত প্রস্তুতিতে পড়ুয়াদের আরও একবার নিজেদের যাচাই করে নেওয়ার সুযোগ করে দিতেই এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss