E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

৬০ ফুটের রামনগরীতে সাজবে গঙ্গানগর ঘাট! ছটপুজো ঘিরে বর্ণাঢ্য আয়োজন, মঞ্চ মাতাবেন ভোজপুরি সঙ্গীতের জনপ্রিয় শিল্পীরা

শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে পুরসভা নির্বাচন নিয়ে দলের অবস্থান স্পষ্ট করল রাজ্য নেতৃত্ব। বিজেপির সঙ্গে সমঝোতা হলে আসন ভাগাভাগি, অন্যথায় এককভাবে লড়ার পরিকল্পনা
শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর রাজ্য নেতৃত্ব
শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর রাজ্য নেতৃত্ব

শিলিগুড়ি: ছটপুজোকে কেন্দ্র করে এবার বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে শিলিগুড়ির ১ নম্বর গঙ্গানগর ঘাট। প্রায় ৬০ ফুট উচ্চতার বিশাল রামনগরীর আদলে সাজিয়ে তোলা হবে পুজো প্রাঙ্গণ। রবিবার খুঁটিপুজো ও ভূমিপুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এবারের উৎসবের প্রস্তুতি।

শ্রী শ্রী ছটপুজো সেবা সমিতির উদ্যোগে আয়োজিত এই মহোৎসব চলবে আগামী ১৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এই অনুষ্ঠানে ধর্মীয় আচার- অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন।

দর্শনার্থীদের জন্য থাকবে ছটপুজোর ঐতিহ্যবাহী প্রসাদসহ বিভিন্ন ব্যবস্থা।

এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছেন ভোজপুরি সঙ্গীত জগতের জনপ্রিয় দুই শিল্পী শিবানী সিং ও ছিতেন্দ্র ধাতু (বেগুসরাই-২)।

তাঁদের পরিবেশনা ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে দর্শনার্থীদের মধ্যে।

রবিবারের খুঁটিপুজো ও ভূমিপুজোর অনুষ্ঠানে সমিতির সদস্য ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। উৎসবের সুষ্ঠু ও সফল আয়োজনের কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়।

উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত শ্রী শ্রী ছটপুজো সেবা সমিতি দীর্ঘদিন ধরেই গঙ্গানগর ঘাটে ছটপুজোর আয়োজন করে আসছে। ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি প্রতি বছর উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেন উদ্যোক্তারা।

এবার ৬০ ফুটের রামনগরী, বর্ণাঢ্য সাজসজ্জা ও জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ঘিরে গঙ্গানগর ঘাটে দর্শনার্থীদের ভিড় বাড়বে বলেই আশা উদ্যোক্তাদের।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss