E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

কেরলমের পিএসসি বিতর্কে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি, সতীশনের সরকারের বিরুদ্ধে সরব রাজীব

কেরলের PSC-র র‌্যাঙ্ক তালিকাভুক্ত প্রার্থীদের দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। প্রায় ১৫০ দিন ধরে প্রার্থীরা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন বলে দাবি রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখরের।
কেরলের PSC বিতর্কে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিল বিজেপির প্রতিনিধি দল
কেরলের PSC বিতর্কে রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিল বিজেপির প্রতিনিধি দল

তিরুবনন্তপুরম: কেরলমের পিএসসি বিতর্ককে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হল বিজেপি। দলের রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখরের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যপাল ওম প্রকাশ মাথুরের সঙ্গে দেখা করে এ বিষয়ে স্মারকলিপি জমা দিয়েছে। বিজেপির অভিযোগ, পিএসসি-র র‌্যাঙ্ক তালিকায় থাকা প্রার্থীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দায়ী করেছে দল। রাজীব চন্দ্রশেখরের দাবি, প্রায় ১৫০ দিন ধরে র‌্যাঙ্ক তালিকাভুক্ত প্রার্থীরা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাঁদের সমস্যার সমাধানে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ করছে না বলেও অভিযোগ বিজেপির। প্রতিনিধি দলের বক্তব্য, এই বিষয়টি রাজ্যপালের নজরে এনে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। স্মারকলিপি জমা দেওয়ার পর রাজীবের অভিযোগ, সংবিধানের ৩১৭ অনুচ্ছেদ অনুযায়ী পিএসসি-র চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। অথচ গত ৪৮ ঘণ্টায় রাজ্য সরকার হঠাৎ পিএসসি চেয়ারম্যানকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। বিজেপি সভাপতির বক্তব্য, বিষয়টি নিয়ে সরকারের অবস্থানে অসংগতি রয়েছে। এই ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নিশানা করেন রাজীব চন্দ্রশেখর। তাঁর অভিযোগ, যুবসমাজ ও চাকরিপ্রার্থীদের স্বার্থের প্রশ্নে কংগ্রেসের বক্তব্য এবং কাজের মধ্যে ফারাক রয়েছে। পিএসসি-র র‌্যাঙ্ক তালিকাভুক্ত প্রার্থীদের দাবিকে তিনি রাজ্যের যুবসমাজ ও পড়ুয়াদের বৃহত্তর সমস্যার প্রতিফলন বলে উল্লেখ করেন। তবে বিজেপির তোলা অভিযোগগুলির বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য পাওয়া যায়নি। পিএসসি-র নিয়োগ প্রক্রিয়া এবং চেয়ারম্যানকে ঘিরে বিতর্কের একাধিক দিক নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss