
দীর্ঘ ১২ বছর পর পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার প্রশাসনিক কাঠামোর পরিবর্তন হল। নতুন সচিব হিসেবে এলেন প্রাক্তন অলিম্পিয়ান জ্যোতির্ময় শিকদার।
শনিবার পুলিশ অ্যাথলেটিক ক্লাবে আয়োজিত রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার বার্ষিক সাধারণ সভায় এক নতুন কমিটি নির্বাচিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে নতুন সচিব হিসাবে দায়িত্ব নিচ্ছেন জ্যোতির্ময়ী শিকদার।
সচিব পদে এই পরিবর্তনের পাশাপাশি সংস্থার সহ-সভাপতি পদে এসেছে আরো নতুন দুই মুখ। তারা হলেন বাংলার দুই কৃতি প্রাক্তন অলিম্পিয়ান সরস্বতী সাহা ও সুস্মিতা সিংহ রায়।
অর্থাৎ রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার নতুন কমিটিতে একসঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে এলেন তিনজন প্রাক্তন অলিম্পিয়ান।
তবে সংগঠনের সভাপতি পদে কোন পরিবর্তন হয়নি। বিবেক সহায়ই এই পদে বহাল থাকছেন।
জ্যোতির্ময় সিকদার বলেছেন, যে খেলোয়াড়রা যাতে কোন ধরনের অসুবিধা ছাড়াই উন্নত পরিবেশে নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে পারে তার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলাই ভাবে তার প্রশাসনের প্রধান লক্ষ্য।
তিনি জানান, বর্তমান রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে সব রকম সাহায্য করছে। সুতরাং সঠিকভাবে তা কাজে লাগিয়ে বাংলার অ্যাথলিটদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওটাই হবে তার মূল লক্ষ্য।
এখন দেখার, প্রাক্তন অলিম্পিয়দের অভিজ্ঞ নেতৃত্বে এই নতুন রাজ্য কমিটি বাংলার ক্রীড়া জগতে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।


