E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দশ বছরে স্বাস্থ্য পরিকাঠামোয় উল্লেখযোগ্য অগ্রগতি ভারতের, এইমস ১ থেকে বেড়ে ২৩: জে পি নাড্ডা

দেশে এইমসের সংখ্যা বেড়ে ২৩ এবং মেডিক্যাল কলেজের সংখ্যা ৮৬৩ হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। তাঁর দাবি, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা ও আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে বহু মানুষ চিকিৎসার সুবিধা পাচ্ছেন।
দেশের স্বাস্থ্য পরিকাঠামো, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা ও আয়ুষ্মান ভারত প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা
দেশের স্বাস্থ্য পরিকাঠামো, ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা ও আয়ুষ্মান ভারত প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা

নয়াদিল্লি:গত এক দশকে দেশের স্বাস্থ্য পরিকাঠামো এবং ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। তাঁর বক্তব্য, চিকিৎসা-শিক্ষার পরিসর বৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষণ—বিভিন্ন ক্ষেত্রে একাধিক পদক্ষেপের ফলে দেশের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য ও কার্যকর হয়ে উঠছে। নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে নাড্ডা জানান, দেশে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর সংখ্যা এক থেকে বেড়ে ২৩ হয়েছে। একই সময়ে মেডিক্যাল কলেজের সংখ্যা ৩৮৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৬৩। তাঁর মতে, এই সম্প্রসারণ দেশের চিকিৎসা পরিকাঠামো এবং চিকিৎসা-শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির পরিচয় বহন করছে স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তির ব্যবহার নিয়েও বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মাধ্যমে কোটি কোটি মানুষের স্বাস্থ্য সংক্রান্ত নথি, টিকাকরণ এবং স্বাস্থ্য পরীক্ষার তথ্য ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর ফলে চিকিৎসা পরিষেবায় তথ্যের আদানপ্রদান সহজ হবে এবং পরিষেবার স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে। নাড্ডার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৯৮ কোটি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট (আভা) কার্ড তৈরি হয়েছে।প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার প্রসারে আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলির ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, এই কেন্দ্রগুলির মাধ্যমে প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও রোগ শনাক্তকরণের ব্যবস্থা জোরদার করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় দেশের প্রায় ৬১ কোটি মানুষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাচ্ছেন বলেও জানান নাড্ডা। তাঁর বক্তব্যে গত এক দশকে স্বাস্থ্য পরিকাঠামোর সম্প্রসারণ, ডিজিটাল ব্যবস্থার প্রসার এবং সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ বাড়ানোর বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss