E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

গবাদি পশু আনতে গিয়ে মাঠেই বজ্রাঘাতে মৃত্যু

মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামের কালসিভাঙা গ্রামে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়েছিলেন বাবলু সিং। বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় চারটি গরুর মৃত্যুর খবরও মিলেছে
ঝাড়গ্রামের কালসিভাঙা গ্রামে বজ্রাঘাতে ব্যক্তির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া
ঝাড়গ্রামের কালসিভাঙা গ্রামে বজ্রাঘাতে ব্যক্তির মৃত্যুর ঘটনায় শোকের ছায়া

ঝাড়গ্রাম: মাঠে চরতে দেওয়া গবাদি পশু ফিরিয়ে আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার দুধকুণ্ডি গ্রাম পঞ্চায়েতের কালসিভাঙা গ্রামে। মৃতের নাম বাবলু সিং (৪২)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় গবাদি পশু ফিরিয়ে আনতে মাঠে গিয়েছিলেন বাবলু। আচমকাই তাঁর উপর বজ্রপাত হয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।চারটে গরু মারা গিয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আকস্মিক এই ঘটনায় কালসিভাঙা গ্রামে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss