E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম দুই চালক-সহ একাধিক

৫ নম্বর রাজ্য সড়কের বইরা এলাকায় দুর্ঘটনা। গুরুতর আহত দুই চালক\-সহ একাধিককে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে
ঝাড়গ্রামের বইরা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর উদ্ধারকাজ
ঝাড়গ্রামের বইরা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর উদ্ধারকাজ

ঝাড়গ্রাম: যাত্রীবোঝাই বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রামের কলাবনি এলাকায়।

৫ নম্বর রাজ্য সড়কের উপর বইরা এলাকায় ঘটে এই দুর্ঘটনা। সংঘর্ষে বাস ও ট্রাকের দুই চালক গুরুতর আহত হন।

পাশাপাশি বাসে থাকা একাধিক যাত্রীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল প্রায় ৭টা নাগাদ ঝাড়গ্রাম থেকে দীঘার উদ্দেশে রওনা দিয়েছিল ‘আলাপ’ নামের একটি যাত্রীবাহী বাস।

সকাল প্রায় ৭টা ৩০ মিনিট নাগাদ বাসটি কলাবনি পেরিয়ে বইরা এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের অভিঘাতে দুটি গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ।

পুলিশ ও উদ্ধারকারী দলের তৎপরতায় আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, দুর্ঘটনার জেরে ৫ নম্বর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

সকালবেলার এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss