E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

থানার ঘর থেকে বেরিয়েই চম্পট! করলা নদীর ধারে আত্মগোপনের চেষ্টা, শেষরক্ষা হল না যুবকের, ফের ধরল পুলিশ

আইনশৃঙ্খলাজনিত কারণে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল যুবককে, পালানোর পর করলা নদীর ধারে ধাওয়া করে ধরে পুলিশ
করলা নদীর ধারে পালানোর চেষ্টা করা যুবককে ফের আটক করে জলপাইগুড়ি পুলিশ
করলা নদীর ধারে পালানোর চেষ্টা করা যুবককে ফের আটক করে জলপাইগুড়ি পুলিশ

জলপাইগুড়ি: জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল এক যুবককে। কিন্তু থানার ঘর থেকে বেরোনোর সুযোগ পেতেই দৌড়ে পালানোর চেষ্টা!

পিছু নেন পুলিশকর্মীরাও। শেষ পর্যন্ত করলা নদীর ধারে গিয়ে আত্মগোপনের চেষ্টা করলেও পুলিশের হাত থেকে রেহাই পেল না ওই যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

জানা গিয়েছে, আইনশৃঙ্খলাজনিত কারণে জিজ্ঞাসাবাদের জন্য এদিন ওই যুবককে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছিল।

সম্ভবত পুলিশের জেরার ভয়ে সুযোগ বুঝে থানার ঘর থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে সে। বিষয়টি নজরে আসতেই তার পিছু ধাওয়া করেন কর্তব্যরত পুলিশকর্মীরা।

এরপর যুবকটি করলা নদীর পাড়ে নেমে আত্মগোপনের চেষ্টা করে। যদিও শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় তাকে ধরে ফের থানায় নিয়ে আসা হয়।

এই ঘটনা নিয়ে পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

তবে সূত্রের খবর, সম্প্রতি জলপাইগুড়ি শহরে একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই যুবকের বিরুদ্ধেও অতীতে এ ধরনের অপরাধের অভিযোগ পুলিশের খাতায় রয়েছে বলে জানা গিয়েছে।

সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল বলে সূত্রের দাবি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss