E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ক্যান্সারের কাছে হার মানল আইরিশ অ্যাথলেটের জীবন

২০২৫ সালের জুলাইয়ে চতুর্থ পর্যায়ের অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। ২০২৪ সালে রোমে ইউরোপীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটারে সোনা জিতেছিলেন কিয়ারা
২০২৪ সালের ইউরোপীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটারে সোনা জয়ের পর আইরিশ অ্যাথলেট কিয়ারা ম্যাজিন
২০২৪ সালের ইউরোপীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটারে সোনা জয়ের পর আইরিশ অ্যাথলেট কিয়ারা ম্যাজিন

নিজস্ব প্রতিনিধি: ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন কিয়ারা ম্যাগিয়ান। ৩৪ বছর বয়সে মারা গেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং দুইবারের অলিম্পিয়ান এই আইরিশ দৌড়বিদ।

২০২৫ সালের জুলাইয়ে ম্যাগিয়ান জানান, চতুর্থ পর্যায়ের অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত তিনি।

রবিবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রিয়জনদের উপস্থিতিতে আজ সকাল সাড়ে ৬টায়, কিয়ারা ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গেছেন।

“একজন আদরের কন্যা, বোন, স্ত্রী, বন্ধু এবং অনেকের অনুপ্রেরণা-তাকে সবাই খুব মিস করবে।”

ম্যাগিয়ানের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তটি আসে ২০২৪ সালে, রোমে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটারে সোনার পদক জেতেন তিনি।

২০১৬ রিও দে জেনেইরো ও ২০২০ টোকিও অলিম্পিকসে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেন ম্যাগিয়ান। তবে ২০২৪ প্যারিস অলিম্পিকসে তার প্রথম হিটের ঠিক একদিন আগে চোটের কারণে তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন।

এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ২০১৬ আসরে ব্রোঞ্জ ও ২০২২ আসরে রুপা জেতেন ম্যাগিয়ান। ২০২২ সালের কমনওয়েলথ গেমসেও রুপোর পদক জয়ের স্বাদ পান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss