
হামজা জহুরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। রবিবার (৮ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের (মিনিস্ট্রি টার্ফ ১) মাঠে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এর লো স্কোরিং ম্যাচে এই জয় তুলে নেয় গ্রিন শার্টরা।
২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯তম ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। একপর্যায়ে ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল গ্রিন শার্টরা। সেখান থেকে হামজা জহুর ও হাসনাইন আব্বাস দারের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।


