E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ভোটার তালিকা বিতর্কে দিল্লিতে INDIA জোটের মহাসমাবেশ, রামলীলা ময়দানে জমায়েত শুরু

রাহুল গান্ধীর নেতৃত্বে ‘চলো দিল্লি’ কর্মসূচি, নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার; পাল্টা কর্মসূচিতে বিজেপিও, রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা
ভোটার তালিকা বিতর্কে দিল্লিতে INDIA জোটের মহাসমাবেশ, রামলীলা ময়দানে জমায়েত শুরু

নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধন ও ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়ে দিল্লির রামলীলা ময়দানে বড় সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস-সহ বিরোধী জোট INDIA। এই কর্মসূচিকে সামনে রেখে সকাল থেকেই বিভিন্ন রাজ্য থেকে আসা সমর্থকদের জমায়েত শুরু হয়েছে। অন্যদিকে, বিরোধীদের আন্দোলনের পাল্টা রাজনৈতিক কর্মসূচি নিয়েছে বিজেপিও।

কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই সমাবেশে যোগ দেওয়ার জন্য ছাত্রছাত্রী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমাবেশ চলার কথা। বিরোধী জোটের বক্তব্য, গণতন্ত্র ও সংবিধান রক্ষার দাবিতেই এই আন্দোলন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং বহু ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ তুলেছে তারা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss