
আগামী ৩ নভেম্বরের ‘হাওড়া চলো’ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আজ হাওড়ার শুভ আরম্ভ ব্যাঙ্কোয়েট হলে হাওড়া ও হুগলি বিভাগের এক বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী-সহ হাওড়া ও হুগলি জেলার অন্যান্য বিধায়ক এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব ও সাংগঠনিক পদাধিকারীরা।
আগামী ৩ নভেম্বরের কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করে তুলতে সাংগঠনিক প্রস্তুতি, কর্মীদের মধ্যে সমন্বয় এবং কর্মসূচির রূপরেখা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করা এবং কর্মসূচিতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত নেতৃত্ব আগামী কর্মসূচিকে সফল করতে সকল স্তরের দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


