
হাওড়া: ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে হাওড়ায় মহামিছিলের আয়োজন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাওড়া সদর সাংগঠনিক জেলার উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
শিবপুরের কাজীপাড়া থেকে শুরু হওয়া মিছিলটি হাওড়া ময়দান পর্যন্ত যায়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিপ্লব দেব, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সন্তু পান-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতে মিছিলে শামিল হন বহু বিজেপি কর্মী-সমর্থক।
দলের পক্ষ থেকে গণতন্ত্র রক্ষা ও রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
মিছিলকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


