E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ন্যাভিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে ভারত, সফল জিএসএলভি-এফ১৮ উৎক্ষেপণ

এনভিএস-০৩-কে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করল ইসরো, বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শ্রীহরিকোটা থেকে এনভিএস-০৩ উপগ্রহবাহী জিএসএলভি-এফ১৮ রকেটের সফল উৎক্ষেপণ

শ্রীহরিকোটা: দেশের নিজস্ব উপগ্রহ-নির্ভর দিকনির্ণয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভারত। শুক্রবার রাতে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি-এফ১৮ রকেটের মাধ্যমে এনভিএস-০৩ নেভিগেশন উপগ্রহ উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। সংস্থার তরফে জানানো হয়েছে, উপগ্রহটিকে নির্দিষ্ট জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার কক্ষপথে সফল ভাবে স্থাপন করা হয়েছে। এই সাফল্যে ইসরোর বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শ্রীহরিকোটা থেকে এনভিএস-০৩ উপগ্রহবাহী জিএসএলভি-এফ১৮ রকেটের সফল উৎক্ষেপণ

শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডলে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, জিএসএলভি-এফ১৮-এর সফল উৎক্ষেপণ দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের নিষ্ঠা এবং দক্ষতার পরিচয়। তাঁর বক্তব্য, এই অভিযান ভারতের নিজস্ব উপগ্রহ-নির্ভর ন্যাভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’-কে আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উন্নত প্রযুক্তিতে তৈরি এনভিএস-০৩ দেশের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি সাধারণ মানুষের উপকারে আসা ন্যাভিগেশন পরিষেবার উন্নতিতেও সহায়ক হবে এই উপগ্রহ। মহাকাশ বিজ্ঞানীদের নিষ্ঠা ও উদ্ভাবনী ক্ষমতা দেশকে গর্বিত করে চলেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

ইসরোর তথ্য অনুযায়ী, জিএসএলভি-এফ১৮ ভারতের জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের ২০তম উড়ান। ৩০ অক্টোবর রাত ১১টা ৫১ মিনিটে দ্বিতীয় উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটির যাত্রা শুরু হয়। প্রায় ১৮ মিনিটের উড়ান শেষে এনভিএস-০৩ উপগ্রহটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত ট্রান্সফার কক্ষপথে পৌঁছয়। এই উপগ্রহের ওজন প্রায় ২,২৩২ কিলোগ্রাম।

 

এনভিএস-০৩ ভারতের দ্বিতীয় প্রজন্মের ন্যাভিগেশন উপগ্রহ-শৃঙ্খলের তৃতীয় সদস্য। দেশের নিজস্ব ন্যাভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’ (Navigation with Indian Constellation)-এর পরিষেবা অব্যাহত রাখা এবং তার সক্ষমতা বাড়ানোই এই উপগ্রহ-শৃঙ্খলের মূল উদ্দেশ্য। ভারতের ভূখণ্ডের পাশাপাশি সীমান্তের বাইরে প্রায় ১,৫০০ কিলোমিটার পর্যন্ত এলাকায় এই ব্যবস্থার পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

নতুন উপগ্রহটিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাটমিক ক্লকের পাশাপাশি সংগ্রহ করা অ্যাটমিক ক্লকও রয়েছে। এ ছাড়া, আগে ব্যবহৃত এল৫ ও এস-ব্যান্ড সংকেতের সঙ্গে এল১ সংকেত যুক্ত করা হয়েছে। এর ফলে ন্যাভিক ব্যবস্থার প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে এবং বিভিন্ন ন্যাভিগেশন গ্রাহক যন্ত্রের সঙ্গে সামঞ্জস্যের সুযোগ তৈরি হবে।

 

তবে উৎক্ষেপণ সফল হওয়াই উপগ্রহটির সম্পূর্ণ কার্যকর হয়ে ওঠার শেষ ধাপ নয়। প্রাথমিক কক্ষপথ থেকে নির্দিষ্ট কার্যকরী অবস্থানে পৌঁছতে উপগ্রহটিকে আরও কয়েকটি কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তার পর প্রয়োজনীয় পরীক্ষা ও যাচাই সম্পন্ন হলে ন্যাভিগেশন পরিষেবায় তাকে যুক্ত করা হবে।

 শ্রীহরিকোটা থেকে এনভিএস-০৩ উপগ্রহবাহী জিএসএলভি-এফ১৮ রকেটের সফল উৎক্ষেপণ

ইসরো তাদের প্রকাশিত পোস্টে এই অভিযানের উৎক্ষেপণ থেকে উপগ্রহ বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের দৃশ্যও প্রকাশ করেছে। মহাকাশ গবেষণায় দেশীয় প্রযুক্তির অগ্রগতি এবং নিজস্ব ন্যাভিগেশন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে জিএসএলভি-এফ১৮/এনভিএস-০৩ অভিযানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss