E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

স্বামীর মৃত্যুর দু’মাসের মধ্যেই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

স্বামীর মৃত্যুর দু’মাসের মাথায় অঞ্জলী রায়ের দেহ উদ্ধার। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ
ফুলবাড়ির পুটিমারি ডাঙাপাড়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ
ফুলবাড়ির পুটিমারি ডাঙাপাড়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর মাত্র দু’মাসের মাথায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি ২ নম্বর পুটিমারি ডাঙাপাড়া এলাকায়। মৃতার নাম অঞ্জলী রায়। সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁর নিথর দেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অঞ্জলী রায়ের স্বামীর। এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাতেই নিজের ঘরে তাঁর মৃত্যু হয়। সকালে দীর্ঘক্ষণ ঘরের বাইরে না আসায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এরপর তাঁর ছেলে ও প্রতিবেশীরা ঘরে গিয়ে অঞ্জলী রায়ের নিথর দেহ দেখতে পান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, অঞ্জলী রায়ের এক ছেলে ও এক মেয়ে ছিল। কয়েক বছর আগেই তাঁদের মেয়ের মৃত্যু হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। পরপর স্বামী ও মাকে হারিয়ে বর্তমানে পরিবারের একমাত্র ছেলে অসহায় হয়ে পড়েছেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss