E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে কটূক্তির অভিযোগ, দুর্গাপুরে খাড়গের কুশপুতুল দাহ বিজেপি মজদুর মঞ্চের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে নিয়ে কটূক্তির অভিযোগে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিক্ষোভ দেখাল বিজেপি মজদুর মঞ্চ। কুশপুতুল দাহের পাশাপাশি কোক ওভেন থানায় এফআইআর দায়েরের উদ্যোগ এবং খাড়গের গ্রেফতারির দাবি জানায় সংগঠনটি।
মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে দুর্গাপুরের গ্যামন ব্রিজে বিক্ষোভ বিজেপি মজদুর মঞ্চের
মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে দুর্গাপুরের গ্যামন ব্রিজে বিক্ষোভ বিজেপি মজদুর মঞ্চের

দুর্গাপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কটূক্তির অভিযোগে প্রতিবাদে সরব হল ভারতীয় জনতা মজদুর মঞ্চ।

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার গ্যামন ব্রিজে খাড়গের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।

পাশাপাশি, কোক ওভেন থানায় গিয়ে খাড়গের বিরুদ্ধে এফআইআর দায়েরের উদ্যোগ নেন তাঁরা। কংগ্রেস সভাপতিকে অবিলম্বে গ্রেফতার ও ক্ষমা চাওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গ্যামন ব্রিজ এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে কোক ওভেন থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় ও যান চলাচলও স্বাভাবিক ছন্দে ফেরে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ দুবে।

তিনি বলেন, এই বিক্ষোভের মাধ্যমে তাঁরা স্পষ্ট বার্তা দিতে চান যে, এ ধরনের ভাষা ও সংস্কৃতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

কংগ্রেস সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাঁর গ্রেফতারি ও ক্ষমা প্রার্থনার দাবিতে সরব হয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss