E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল

৫ নভেম্বরের কর্মসূচিকে সামনে রেখে বিদ্যাসাগর ময়দানে মঞ্চ, পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি খতিয়ে দেখলেন কৃষিমন্ত্রী
পুড়শুড়ায় মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখছেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল
পুড়শুড়ায় মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখছেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল

আগামী ৫ নভেম্বর পুড়শুড়া বিধানসভার বিদ্যাসাগর ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর আগমন উপলক্ষে জোরকদমে চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সভাস্থল সরেজমিনে পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।

পরিদর্শনকালে সভাস্থলের পরিকাঠামো, মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত কর্মসূচি যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আগামী ৫ নভেম্বরের এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই পুড়শুড়া বিধানসভা এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর আগমনকে সফল করে তুলতে সভাস্থলের প্রস্তুতি দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss