E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ডোডায় বন দফতরের আগুন, ঘটনাস্থলে দমকল

জম্মু ও কাশ্মীরের নালওয়ায় ঘাট রোডের কাছে অগ্নিকাণ্ড, হতাহতের খবর নেই; আগুন লাগার কারণ এখনও অজানা

ডোডা: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বন দফতরের একটি নার্সারিতে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। নালওয়া এলাকায় ঘাট রোডের কাছে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা।

ডোডার এক দমকল আধিকারিক জানিয়েছেন, জঙ্গলে আগুন লাগার খবর পাওয়ার পর তাঁদের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। আগুনের প্রকৃত কারণ জানতে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss