E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দেহরাদুনে গাড়ির উপর উল্টে পড়ল মালবোঝাই কন্টেনার, একই পরিবারের তিন সদস্য-সহ মৃত ৪

দেরাদুন-দিল্লি জাতীয় সড়কে গাড়ির উপর উল্টে পড়েছে মালবোঝাই কন্টেনার ট্রাক

দেহরাদুন: দিল্লি-দেহরাদুন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের। দ্রুতগতিতে চলা মালবোঝাই একটি কন্টেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি আই২০ গাড়ির উপর উল্টে পড়ে। গাড়িটি কার্যত ট্রাকের নীচে চাপা পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের বাঁচানো যায়নি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা ছয় বছরের একটি শিশুকে অবশ্য নিরাপদে উদ্ধার করেছে পুলিশ ও দমকল।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৩টে নাগাদ ১১২ জরুরি নম্বরে দুর্ঘটনার খবর আসে। জানানো হয়, একটি কন্টেনার ট্রাক আই২০ গাড়ির উপর উল্টে পড়েছে। খবর পেয়ে পটেল নগর ও ক্লেমেন্ট টাউন থানার পুলিশ এবং দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় উদ্ধারকাজ।

দেহরাদুনের পুলিশ আধিকারিক সিও অঙ্কিত কান্দারি জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িতে মোট পাঁচজন ছিলেন। তাঁদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং একজন ছয় বছরের শিশু। প্রাপ্তবয়স্কদের মধ্যে চারজন গুরুতর আহত হন। তাঁদের দ্রুত করোনেশন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে গাড়ির চালক এবং একই পরিবারের তিনজন রয়েছেন। শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই দুর্ঘটনার পর দেহরাদুন শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ মহব্বেওয়ালা এলাকায় ভারী যানবাহনের চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় পর্যায়ে অভিযোগ, এই প্রবেশপথে এর আগেও আটটি বড় দুর্ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও নো-এন্ট্রির সময়েও ভারী যানবাহন দ্রুতগতিতে শহরে ঢুকছে বলে অভিযোগ উঠেছে।

শহরে ভারী যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সময়ে চলাচলের নিয়ম কার্যকর করা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা ফের সামনে এসেছে এই ঘটনায়। তবে দুর্ঘটনার নির্দিষ্ট কারণ এবং ট্রাকটি নিয়ম ভেঙে প্রবেশ করেছিল কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss