E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

ডেবরায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ! কাটমানি ও তোলাবাজির অভিযোগে উত্তেজনা

দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ায় হামলার অভিযোগ বিধায়ক শুভাশিস ওমের। ঘটনা খতিয়ে দেখছে বিজেপির জেলা নেতৃত্ব
ডেবরায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা
ডেবরায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা

পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় বিধায়ক শুভাশিস ওম সহ বেশ কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

বিধায়ক শুভাশিস ওমের অভিযোগ, এলাকায় দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে ও তাঁর অনুগামীদের উপর হামলা চালানো হয়েছে। স্থানীয় বাজার ও দোকান থেকে লক্ষাধিক টাকা তোলাবাজির অভিযোগও তুলেছেন তিনি। এর পিছনে দলের কয়েকজন নেতার মদত রয়েছে বলেও তাঁর দাবি।

অন্যদিকে, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস জানিয়েছেন, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং রাজ্য নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss