E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

শিলিগুড়িতে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিশ! মাটিগাড়ায় ভাড়া বাড়িতে পুলিশের হানা, গ্রেফতার ৯

মেফেয়ার গ্রিন-১-এর ভাড়া বাড়িতে পুলিশের হানা, আমেরিকার গ্রাহকদের ফোন করে প্রতারণার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ
শিলিগুড়ির মাটিগাড়ায় কথিত সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান
শিলিগুড়ির মাটিগাড়ায় কথিত সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান

শিলিগুড়ি: আন্তর্জাতিক ইন্টারনেট টেলিফোনির মাধ্যমে বিদেশি গ্রাহকদের প্রতারণার অভিযোগে বড়সড় সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ার মেফেয়ার গ্রিন-১-এর ব্লক-এফের ১০৩ নম্বর ঘরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৭টি ল্যাপটপ সহ ২০টি মোবাইল ফোন।

মাটিগাড়ার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা ল্যাপটপ ও মোবাইল ফোন

মাটিগাড়ার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা ল্যাপটপ ও মোবাইল ফোন

 

 

 

 

 

 

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় ১০টা ৫ মিনিট নাগাদ খবর আসে, ওই ভাড়া বাড়িতে কোনও বৈধ অনুমোদন ছাড়াই একটি আন্তর্জাতিক ইন্টারনেট টেলিফোনি কল সেন্টার চালানো হচ্ছে।

খবর পেয়ে মাটিগাড়া থানার আইসির নির্দেশে পুলিশের একটি বিশেষ দল রাত প্রায় ১০টা ৫০ মিনিট নাগাদ সেখানে অভিযান চালায়। ঘরে ঢুকে পুলিশ দেখতে পায়, একাধিক ব্যক্তি কম্পিউটার নিয়ে কাজ করছেন।

পুলিশের পক্ষ থেকে কল সেন্টার পরিচালনার বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় নথি দেখতে চাওয়া হলে উপস্থিত ব্যক্তিরা কোনও অনুমোদনপত্র দেখাতে পারেননি বলে জানা গিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ইন্টারনেট প্রোটোকল (আইপি) টেলিফোনির মাধ্যমে বিদেশি গ্রাহকদের ফোন করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তাঁদের। মূলত আমেরিকার গ্রাহকদের ফোন করে নির্দিষ্ট স্ক্রিপ্টের মাধ্যমে প্রতারণা করার প্রশিক্ষণ দেওয়া হতো বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর প্রায় ছয় মাস ধরে তাঁরা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁদের কাজের তদারকি করত ‘আরিফ ভাই’ নামে গুজরাটের এক ব্যক্তি।

ওই ব্যক্তির নির্দেশেই বিদেশি গ্রাহকদের ফোন করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। গোটা চক্রের পিছনে আরও কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে ৭টি ল্যাপটপ ও ২০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।

এই ঘটনায় রবি সিং (২৩), অরিন্দম সিং রায় (২৭), অ্যাগনেস এসাকে (২৪), ভরত শর্মা (২৫), ইরশাদ আহমেদ (২৭), শুভম শর্মা (২৩), মৌসিন আনসারি (৩০), নলিন সিং (২৯) ও রেহান খান (২২) এই ৯ জনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের মধ্যে পশ্চিমবঙ্গ, রাজস্থান ও বিহারের বাসিন্দারা রয়েছেন।

তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রের আর্থিক লেনদেন, বিদেশে যোগাযোগ সহ মূল পরিচালনাকারীদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss