E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের হয়ে ২৩ বছরের আন্তর্জাতিক সফরে ইতি টানার সিদ্ধান্ত রোনালদোর। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর তুলে রাখবেন জাতীয় দলের ৭ নম্বর জার্সি
পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনালদোর
পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনালদোর

আন্তর্জাতিক ফুটবল থেকে বৃহস্পতিবার অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো।

পর্তুগালের জার্সিতে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬ গোল করেছেন রোনালদো। কেরিয়ারে রয়েছে অসংখ্য রেকর্ড। জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিলেন তিনি।

গত মাসে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধে জড়ান রোনালদো। নেশন্স লিগের একটি ম্যাচে তাকে মাঠে নামান নি কোচ। এর পর দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। সেই ঘটনার পর থেকেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার বড় সিদ্ধান্তই নিয়ে ফেললেন ফুটবল ইতিহাসের অন্যতম বড় এই তারকা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss