
আল নাসরের ক্রিশ্চিয়ানো রোনালদো এখন
১ হাজার গোলের কাছাকাছি। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে তিনি হ্যাটট্রিক করেছেন আল খুলুদের বিরুদ্ধে। এই হ্যাটট্রিকের পর ক্যারিয়ারে রোনালদোর গোল সংখ্যা দাঁড়াল ৯৮৫টি। ১ হাজার গোল পেতে তাকে আর ১৫ টি গোল করতে হবে।রোনালদো ইতোমধ্যেই ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি, তার গোল ৯৩৬টি। অর্থাৎ রোনালদো মেসির চেয়ে ৪৯ গোল এগিয়ে।


