
জলে ডুবে রহস্য জনক মৃত্যু দশম শ্রেণির এক ছাত্রের।ঘটনা গোঘাট গ্রামের। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার জেরে মৃত ঐ ছাত্রের বাবা ও মা কানায় ভেঙে পড়েন। জানাগেছে,মৃত ঐ ছাত্রের নাম রীতম কুশারি।রীতম ছিল পরিবারের এক মাত্র ছেলে। পুলিশ তার দেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।যদিও তার বাবা স্বরূপ কুশারির অভিযোগ, তার ছেলে কে নেশা জাতীয় কিছু খাইয়ে এলাকার একটি পুকুরে ফেলে দেয় তারই বন্ধুরা।অথচ কেউ তাকে তোলেনি।সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে।তাদের শাস্তি চাই আমি।যদিও পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।মৃত ছাত্র রীতমের মা মৌসুমী কুশারি জানান,দুপুরে খেতে বলেছিলাম।বলল বাবা এলে খাবে।সেই সময়ে বন্ধুরা ডেকে নিয়ে গেলো। বলল এসে খাবো।তার ওরাই কেউ ফোন করে জানালো যে রীতম জলে ডুবে গেছে। কিন্তু ওরা জেনেও কিছু করেনি।আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিত।আর হল না।আমার কাছ থেকে কেড়ে নিল।এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিশ সূত্রে জানা যায়,ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ হয়নি।অভিযোগ হলে তদন্ত করা হবে।


