E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চন্দননগরে মন্ত্রীদের প্রশাসনিক বৈঠক

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, কালীপুজো, ছট ও কার্তিক পুজোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনিক বৈঠক। নিরঞ্জন ঘাট পরিদর্শন করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
জগদ্ধাত্রী পুজোর নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে চন্দননগরে বিশেষ বৈঠক
জগদ্ধাত্রী পুজোর নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে চন্দননগরে বিশেষ বৈঠক

চন্দননগর: ঐতিহাসিক চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে আরও বর্ণাঢ্য, সুরক্ষিত ও সুশৃঙ্খল করে তুলতে তৎপর রাজ্য সরকার ও জেলা প্রশাসন। সেই লক্ষ্যেই মঙ্গলবার চন্দননগরের আলো ট্যুরিজম প্রপার্টিতে অনুষ্ঠিত হল বিশেষ প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

চন্দননগর বিধানসভা এলাকার জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পুজোর দিনগুলিতে দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী ও পুণ্যার্থীর সমাগম হয়। তাঁদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পুলিশ কমিশনার সুনীল যাদব, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুমার ভূষণ সিং-সহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা।

চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি কালীপুজো, ছটপুজো ও কার্তিক পুজোর ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়, যাতে সমস্ত উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন। এরপর তিনি চন্দননগরের প্রতিমা নিরঞ্জনের ঘাটগুলি পরিদর্শন করেন। পাশাপাশি কয়েকটি পুজো মণ্ডপও ঘুরে দেখেন।

উল্লেখ্য, চলতি বছর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হবে আগামী ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বর্ণাঢ্য নিরঞ্জন শোভাযাত্রা।

চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য ও জৌলুস অক্ষুণ্ণ রেখে দর্শনার্থীদের জন্য উন্নত পরিষেবা, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করাই রাজ্য সরকার ও জেলা প্রশাসনের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss