E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ন বিভাগ ও পুলিশের যৌথ তৎপরতায় পাঁচ ঘণ্টার অভিযানে ধরা পড়ল ক্ষ্যাপা ষাঁড়, স্বস্তি ফিরল এলাকায়

দাসপাড়া থেকে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ষাঁড়টির দাপটে বিপাকে পড়েন বাসিন্দারা। কয়েকজন অল্পবিস্তর আহত হন। পরে ষাঁড়টিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
বীরভূমের তাঁতিপাড়ায় পাঁচ ঘণ্টার অভিযানে ক্ষ্যাপা ষাঁড়কে আটক করল বন বিভাগ ও পুলিশ
বীরভূমের তাঁতিপাড়ায় পাঁচ ঘণ্টার অভিযানে ক্ষ্যাপা ষাঁড়কে আটক করল বন বিভাগ ও পুলিশ

বীরভূম: সকাল থেকেই একটি ক্ষ্যাপা ষাঁড়ের দাপটে কার্যত আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় বীরভূমের তাঁতিপাড়ায়।

দাসপাড়া থেকে তাঁতিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ষাঁড়টির অবাধ বিচরণ ও তাণ্ডবে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষ। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামতে হয় বন বিভাগ ও পুলিশকে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রাজনগর বন বিভাগের আধিকারিক সৌমেন রায় ও চন্দ্রপুর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শুরু হয় ষাঁড়টিকে বাগে আনার অভিযান। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে চেষ্টা। অবশেষে বন বিভাগ, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় ষাঁড়টিকে আটক করা সম্ভব হয়।

জানা গিয়েছে, ষাঁড়টির তাণ্ডবে বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন। পরে ষাঁড়টিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য পাঠানো হয়।

দীর্ঘক্ষণ ধরে আতঙ্কের মধ্যে দিন কাটালেও শেষ পর্যন্ত বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ষাঁড়টি ধরা পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss