
ভুটান: একের পর এক বিপর্যয়ে উদ্বেগ বাড়ছে ভুটানে। রথ ফাটার ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই এবার রাজধানী থিম্পুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে ছড়িয়েছে আতঙ্ক।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জোরকদমে চলছে কাজ।
আগুনের উৎস ও তা কীভাবে ছড়িয়ে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি।
গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভুটান প্রশাসন। অগ্নিকাণ্ডের জেরে নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।


