E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ভুটানের হিমবাহ হ্রদ ভেঙে বন্যার আশঙ্কা, আলিপুরদুয়ার ও কোচবিহারে পরিস্থিতি স্বাভাবিক মুখ্যমন্ত্রী

নিখোঁজ বলে খবর পাওয়া ৪৭ জনেরই সন্ধান মিলেছে, সকলেই নিরাপদে রয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী
ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে বন্যার আশঙ্কার মধ্যে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে বন্যার আশঙ্কার মধ্যে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা: ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে জল নেমে আসার জেরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই স্বস্তির খবর দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, দুই জেলাতেই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিপর্যয়ের আশঙ্কায় নিখোঁজ বলে খবর পাওয়া ৪৭ জনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাঁরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতির উপর নজর রাখতে সারা রাত ঘটনাস্থলে ছিলেন পুলিশ সুপার, সংশ্লিষ্ট মন্ত্রী, বিধায়ক এবং জেলাশাসক। ভোর ৪টে পর্যন্ত তাঁরা এলাকায় থেকে পরিস্থিতি সামলানোর কাজ করেছেন। একই সঙ্গে কলকাতায় থাকা রাজ্য সরকারের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গেও তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আপাতত জলস্তর বিপৎসীমার অনেক নীচে রয়েছে। পরিস্থিতি ‘গ্রিন জোনে’ রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেছেন। ফলে এই মুহূর্তে আলিপুরদুয়ার ও কোচবিহার নিয়ে নতুন করে আতঙ্কের কোনও কারণ নেই বলে তাঁর দাবি।

এর আগে সকালে ৪৭ জনের খোঁজ না পাওয়ার খবর সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তাঁদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গিয়েছে এবং তাঁরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss