E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

লোন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে বার ডান্সারের সোনার গয়না হাতানোর অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ঘনিষ্ঠতা তৈরি করে লোনের প্রতিশ্রুতিতে গয়না নেওয়ার অভিযোগ। বিধাননগর থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের পর ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে

শিলিগুড়ি: কলকাতার এক মহিলা বার ডান্সারের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি করে সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বাগডোগরার এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দেবাশীষ নাগ।

অভিযোগ, কলকাতার ওই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাঁকে লোন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন দেবাশীষ।

সেই প্রতিশ্রুতির ভিত্তিতে মহিলার কাছ থেকে সোনার চেন ও আংটি নেন সে।

এরপর থেকেই মহিলার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় অভিযুক্ত বলে অভিযোগ।

এই ঘটনায় গত মাসে বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর রবিবার ভোরে শিলিগুড়ি মহকুমার বাগডোগরার অভিরামজোত এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পরে ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss