
আজ রবিবার বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের ‘বিশ্বের বৃহত্তম আলপনা প্রতিযোগিতা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ।
১৯২ বছরের ঐতিহ্যবাহী বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রতিযোগিতাকে ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনা। বাংলার প্রাচীন শিল্পকলা, সংস্কৃতি ও লোকশিল্পের অন্যতম নিদর্শন আলপনাকে বৃহত্তর পরিসরে তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক দীপাঞ্জন গুহ প্রতিযোগীদের উৎসাহিত করেন। বাংলার ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগের গুরুত্বও উঠে আসে অনুষ্ঠানে।
ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে বাগবাজারের এই বিশেষ আয়োজন ঘিরে দিনভর ছিল উৎসবের আবহ।


